পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে মোদীর আভাবনীয় বাংলাদেশ অভিযান তাঁর নানা (অপ)কীর্তির মতোই উজ্জ্বল হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর বাংলাদেশ অভিযানটা এবার ছিল অবিস্মরনীয়। কারণ আমরা এই প্রথম জানতে পারলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহ আন্দোলনে নেমে জেলেও যেতে হয় তাঁকে।
by মিলন দত্ত | 03 April, 2021 | 2125 | Tags : Narendra Modi Bangladesh Matua Bengal Elections
আমরা বাজারে যাই খালি হাতে। সঙ্গে থলে রাখি না। মাছ-মাংস, সবজি আর যা যা দরকার কিনে আনি প্লাস্টিকের ক্যারি ব্যাগে। জিনিসপত্র বাড়ি পৌঁছলেই সেই ক্যারি ব্যাগ ছুঁড়ে ফেলি বাইরে। বাইরে বাতাস। ক্যারি ব্যাগ বাতাসে উড়ে বেড়ায়। শেষপর্যন্ত তা পশুপক্ষীর গলায় তো বটেই আমাদেরও গলার ফাঁস হয় কিংবা পেটে গিয়ে জমা হয় মৃত্যুর কারণ হিসেবে। আমরা তার হিসেব রাখি না। এত কিছুর পরেও আমরা বাঁচতে চাই। ঘোড়া হাসবে না তো কী! ঘোড়া হাসছে, আমরা কাঁদছি ...
by নীহারুল ইসলাম | 11 June, 2021 | 3748 | Tags : Bengal Elections Pollution
বিজেপি বাম সমর্থকদের একটা চাপের মধ্যে ফেলতে চাইছে। বলতে চাইছে তোমরা যদি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাও তাহলে আমাদের ভোট দাও, তৃণমূল বিরোধী ভোট ভাগ হলে রাজ্যের শাসক দলকে ক্ষমতা থেকে সরানো যাবে না। এর বিপরীত একটা চাপ তৈরির চেষ্টা তৃণমূল দল এবং কিছু সংগঠন ও ব্যক্তির তরফে থাকে। তাঁদের বক্তব্য হল যদি বিজেপিকে হারাতে হয় তাহলে তৃণমূলকে ভোট দাও, কারণ একমাত্র তারাই বিজেপিকে আটকাতে পারবে। কিন্তু তার বাইরেও কিছু কথা থাকে।
by সৌভিক ঘোষাল | 30 March, 2026 | 682 | Tags : Bengal Elections Left Resurgence AITC BJP
১৯৫২র প্রথম সাধারণ নির্বাচনে জওহরলাল নেহেরু নির্বাচনে জেতার পর একটি ওজনদার বক্তব্যে তাঁর মত ব্যক্ত করেছিলেন যেখানে নির্বাচকমণ্ডলীকে দরাজ সার্টিফিকেট দিয়ে তাঁদের চিন্তা ও বোধকে সম্মান না জানিয়ে তিনি থাকতে পারেন নি। "তথাকথিত নিরক্ষর ভোটাররা সম্ভবত অনেক শিক্ষিতদের চেয়েও এই নির্বাচনকে বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাঁদের প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে এবং ভারতে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নিয়ে আমার মনে যেটুকু সন্দেহ ছিল, তা পুরোপুরি দূর হয়ে গেছে।” সেই মানুষদের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে গণতন্ত্র অবশিষ্ট থাকে?
by অশোক অধিকারী | 03 April, 2026 | 503 | Tags : Bengal Elections Nehru Universal Adult Suffrage
গণতন্ত্রের প্রকৃত রূপান্তর এবং গুণগত উন্নতি তখনই সম্ভব, যখন সাধারণ ভোটাররা রাজনৈতিক 'গিমিক' এবং 'বাস্তব উন্নয়ন'-এর মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটি অনুধাবন করতে পারবেন। প্রার্থীর ঝালমুড়ি খাওয়া বা ধান কাটার নাটকীয়তা দেখে আপ্লুত হওয়ার মোহ কাটিয়ে তাঁদের সোজাসুজি প্রশ্ন করার সময় এসেছে— এম এস পি (ফসলের ন্যায্য দাম ) - র আইনি স্বীকৃতি কি আদৌ মিলবে? আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এনে সাধারণের ক্রয়ক্ষমতা ফেরাতে তাঁদের পরিকল্পনা কী ? ইত্যাদি প্রশ্ন উঠে আসা জরুরি।
by দেবশিস মিথিয়া | 22 April, 2026 | 663 | Tags : Bengal Elections Gimick Left Alternative
২০২১ সালের তুলনায় ২০২৬ সালে বিজেপি পেয়েছে ২ কোটি ৯২ লক্ষ ভোট (বৃদ্ধি ৬৫ লক্ষ), আর তৃণমূল পেয়েছে ২ কোটি ৬০ লক্ষ ভোট (হ্রাস ২৬ লক্ষ)। ব্যবধান দাঁড়িয়েছে ৩২ লক্ষ ভোট। বিজেপির ৬৫ লক্ষ ভোট বাড়ার উৎস কী? তৃণমূল থেকে আসা ২৬ লক্ষ ভোট বিজেপিতে গেলেও বাকি ৩৯ লক্ষ ভোট কোথা থেকে এল? বাম বা অন্য দল থেকে নাকি অন্য কোনো গাণিতিক রহস্য?
by শুভজিৎ বসাক | 14 May, 2026 | 614 | Tags : Bengal Elections BJP SIR Election Commission
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পদত্যাগ করব না। আমরা হারি নি।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো সারবত্তা নেই এমন নয়। বিস্তারিত আলোচনায় এক্ষুনি যাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪১ শতাংশের মত ভোট, আর বিজেপি পেয়েছে ৪৬ শতাংশের মত ভোট। ফারাক মাত্র ৪ শতাংশের। আর SIR প্রক্রিয়ায় ভোটার লিস্ট থেকে বাদ গেছে ১০ শতাংশ ভোটার। অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতি (প্রথম ভাগ) লিখলেন শংকর।
by শংকর | 18 May, 2026 | 393 | Tags : Bengal Elections Mamata Banerjee SIR